মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে পাকিস্তান। আগের দুই ম্যাচে দারুণ বোলিং করলেও আজ প্রত্যাশামতো হয়নি। ইনিংসের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয় পিকিস্তানের দুই ওপেনার  সাহিবজাদা ফারহান ও সায়িম আইয়ুব। বিশেষ করে ফারহান রীতিমতো টর্নেডো বইয়ে দেন! মিরপুরের স্লো উইকেটেও হেসে-খেলে ব্যাট করছেন তিনি। তার যোগ্য সঙ্গ দেন সায়িম আইয়ুবও। ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। তবে পাওয়ার প্লে শেষে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে সায়িম আইয়ুবকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করেছেন এই ওপেনার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৬ রান। ফারহান ৩৬ বলে ৫৭ রনে অপরাজিত আছেন। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে নাজমা হত্যার আসামি গ্রেপ্তার
শরীয়তপুরে নাজমা হত্যার আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের Read more

জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য (ইউকে) দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন