ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার  শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের আলীর ছেলে মো. আবুল কালামকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এ জরিমানা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ওই স্থানে অভিযান চালান এবং শাড়ি বিতরণ করে নির্বাচনী আচরণ বিধি লংঘণের দায়ে নিতাই চন্দ্র বর্মণ এবং মো. আবুল কালামকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করায় অভিযুক্ত দু’জনকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে Read more

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন