দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এমন কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, “আমি সারাকে বলেছি, আপনারা যখন প্রস্তুত থাকবেন তখন আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন। সারা হ্যাঁ বলেছেন। তবে তাদের অনেক কাজ করতে হবে।”২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তার দপ্তর থেকে সরাসরি ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন। তিনি এখন সৌদি আরব, সিরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।এদিকে আহমেদ আল সারার সঙ্গে আজ বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সারার সম্পর্কে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “তিনি তরুণ, আকর্ষণীয় ব্যক্তি, শক্তিশালী অতীত তার, খুবই শক্তিশালী, তিনি যোদ্ধা।সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্প ও সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং সারার মধ্যে বৈঠক হয়। যা দীর্ঘ ৩৩ মিনিট স্থায়ী ছিল। এরআগে গতকাল সবাইকে চমকে দিয়ে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, ট্রাম্প সারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন ফিরে আসতে না পারে সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে সারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।এই সময় ট্রাম্প সারাকে আহ্বান জানান, সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি ‘সন্ত্রাসী’কেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। সূত্র: দ্য গার্ডিয়ানএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক Read more

সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা Read more

আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। রোববার (২১ ডিসেম্বর) এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন