সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট সাদাপাথর থেকে পাথর লুট ও বালু লুটপাটের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কাজী আবদুল ওয়াদুদ আলফু আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থেকেও এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। একই সময়ে আলফু্র ছেলে আরেক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলেন বলেও অভিযোগ ওঠেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আবদুল ওয়াদুদ সাদাপাথর ও বালু লুট, হত্যা, ছাত্র আন্দোলনে হামলাসহ ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং একই উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানির জন্য আবদুল ওয়াদুদকে সিলেট আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পক্ষে নেতা-কর্মীসহ লোকজন আদালত এলাকায় জড়ো হন।শুনানি শেষে আদালত ভবনের চতুর্থ তলা থেকে তাকে হাজতখানায় নেওয়া হচ্ছিল। ওই মুহূর্তের ভিডিও ধারণ করছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি ডিবিসি নিউজের সাংবাদিক নয়ন সরকারের মোবাইল ফোনটি কেড়ে নেন।অন্যদিকে আরেকটি অনলাইন পোর্টালের সাংবাদিক বিশাল দের মোবাইল ফোন কেড়ে নেন ওয়াদুদের ছেলে কাজী বায়জিদ আহমেদ। পরে বিশালের মোবাইলে থাকা ভিডিও চিত্রটি মুছে সেটি আবার ফিরিয়ে দেন বায়জিদ। এ সময় অন্য সাংবাদিকেরা এগিয়ে গেলে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নয়ন সরকার বলেন, মোবাইল ফোনটি নেওয়ার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল। পরে পুলিশ জানায়, তার মোবাইল ফোনটি আসামি ভেঙে ফেলেছেন। পরে বেলা আড়াইটার দিকে আসামিকে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময়ও আসামির লোকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় আবদুল ওয়াদুদ সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।অভিযোগের বিষয়ে সিলেট আদালত পুলিশের পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বলেন, সাংবাদিকেরা অনেকটা কাছ থেকে আসামির ছবি তুলছিলেন। একপর্যায়ে আসামি এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। ভাঙা ফোনটি তাদের হেফাজতে আছে। এ ব্যাপারে অভিযোগ দেওয়া হলে আদালত পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আদালত প্রাঙ্গণে প্রচুর ভিড় ছিল। অনেকেই ভিডিও করছিলেন। কারা সাংবাদিক, কারা আসামির লোকজন, সেটি জানার উপায় ছিল না।এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় সাদাপাথর লুট–কাণ্ডে দায়ের হওয়া মামলায় কাজী আবদুল ওয়াদুদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ। তিনি বলেন, সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওয়াদুদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে Read more

কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!
কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!

নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে মোবাইল ফোন উদ্ধার করেছেন সামিউল ইসলাম সামি নামে এক যুবক। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (১০ Read more

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা
ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন