পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) গভীর রাতে কবর খুঁড়ে দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাগজিয়াপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন ও পঞ্চগড় সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্সের পাশে অবস্থিত কবরস্থানটিতে সোমবার সকালে কবর জিয়ারতে এসে প্রথম খোঁজ পান তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের। তিনি জানান, সকালে বাবার কবর জিয়ারতে গিয়ে দেখতে পান কয়েকটি কবর খোঁড়া, আর চারপাশে ছড়ানো মাটি। পরে দ্রুত বিষয়টি গোরস্থান কমিটি ও স্থানীয়দের জানান তিনি। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রয়েছে ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া কিশোর রাইয়ান আজমি বিজয় (১৫), হামিদা বেগম (৭০), তোজো (৮০) এবং এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)-এর দেহাবশেষ।স্থানীয় দুলাল জানান, ‘আমার বাবা ও ভাতিজার কবরও এই কবরস্থানে। সকালে শুনি, পাঁচটি কঙ্কাল চুরি হয়ে গেছে, যার মধ্যে আমাদের দুই স্বজনও রয়েছেন। এমন হৃদয়বিদারক ঘটনা আমরা কল্পনাও করিনি।’কাগজিয়াপাড়া ঈদগাহ ময়দান ও কবরস্থান কমিটির সহ-সভাপতি হাসিবুল করিম বলেন, ‘এই কবরস্থানটি অরক্ষিত। রাতের বেলায় মাদকাসক্তসহ নানা ধরনের মানুষ এখানে ঢোকে। আগেও পঞ্চগড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমি মনে করি, এখনই এই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো দরকার।’ঘটনার বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে Read more

এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।মামলাটি Read more

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার
রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখার এলাকার একটি Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার ৫ দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন