বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। তবে তার আগেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালী ট্রফি।  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে ট্রফিটি।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের সোনালি ট্রফিটি এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা ট্রফি-বরণ করেন। পরে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় অনুভূতি জানাতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়।’এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে ট্রফি নেতা হবে হোটেল রেডিসনে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?
সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?

প্রতিটি সরকারি দপ্তরের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরবচ্ছিন্ন ও সময়মতো সেবা দেওয়া। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত Read more

এক মাদ্রাসায় একজনই পরীক্ষার্থী, সেও ফেল!
এক মাদ্রাসায় একজনই পরীক্ষার্থী, সেও ফেল!

নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন