জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৩ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বির্তকিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেছাল শিক্ষকদের শাহবাগ ব্লকেড কর্মসূচি
পেছাল শিক্ষকদের শাহবাগ ব্লকেড কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন সফলতার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার Read more

এবার ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল
এবার ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) Read more

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল Read more

আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব
আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই Read more

৫ অভিনেত্রীর জন্মদিন আজ
৫ অভিনেত্রীর জন্মদিন আজ

আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই Read more

কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ
কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে দুই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে চৌহালী উপজেলা প্রশাসন।শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন