টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না।ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে।আজ মঙ্গলবার (১৩ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে।পাশাপাশি ইন্ডিগোও জানিয়েছে, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করছে।গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও এরই মধ্যে কয়েকবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ তুলেছে। কিন্তু এরপরও বড় ধরনের কোনও গুলি বা গোলাবর্ষণের ঘটনা এখনও ঘটেনি।তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, তারা ভারতশাসিত কাশ্মিরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে।এর আগে ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার, তবে সোমবার থেকই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল।মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যেই রয়েছে সেইসব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে বিদ্যুৎ মিটার চুরি করে চিরকুটে মুক্তিপণ, আতঙ্কে ব্যবসায়ীরা
শ্রীপুরে বিদ্যুৎ মিটার চুরি করে চিরকুটে মুক্তিপণ, আতঙ্কে ব্যবসায়ীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার মাওনা এলাকার মুলাইদ খন্নার মার্কেটে অবস্থিত খন্দকার রাইস মিল এর বৈদ্যুতিক মিটার চুরির পর ফেরতের নামে Read more

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের Read more

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

টিভিতে আজকের খেলা (২৪ ডিসেম্বর, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ ডিসেম্বর, ২০২৫)

আইএল টি-টোয়েন্টিসহ টিভি পর্দায় আজ (বুধবার) যা দেখা যাবে। টেনিসওয়ার্ল্ড টেনিস লিগবেলা ৩টা, সনি স্পোর্টস ৫আইএল টি-টোয়েন্টিক্যাপিটালস-ওয়ারিয়র্জরাত ৮-৩০ মি., টি স্পোর্টসএবি 

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের
রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন