আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই দিনে জন্ম নিয়েছেন শোবিজ অঙ্গনের পাঁচজন জনপ্রিয় তারকা। তারা হলেন- অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা ও দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম।জন্মদিনে ৫ তারকাই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের অভিনন্দন ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই সোশ্যাল মিডিয়ায়।জানা গেল, জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজনে যাননি এবার। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি।মেহের আফরোজ শাওন: অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী, স্থপতি মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের আজকের এই দিনে। শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি দুই পুত্রের জননী।শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়।পরিচালনাতেও তিনি দেখিয়েছেন তার পারদর্শিতা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।সোহানা সাবা: জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দার অভিনেত্রী পরিচয়ে যাত্রা করলেও রুপালি পর্দাতে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার আলোচিত ছবির মধ্যে আছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। এখানে অভিনয়ও করছেন সাবা। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন সাবা।কেয়া: যশোরে জন্মগ্রহণ করা চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমার অভিনয় শুরু করেন। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর।মৌসুমী হামিদ: ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। টিভি এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করছেন তিনি।নাদিয়া আফরিন মিম: ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু

অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি–বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব। দেশের তৃণমূল ফুটবলের Read more

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির Read more

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক

মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ

এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন