ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ। সাম্প্রতিক সময়ে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে সম্প্রতি, তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিতে ‘আমেরিকা থেকে প্রকাশ্যে ওসি হারুন এই প্রথম মুখোমুখি ওসি হারুন ও ইউনূস’ শীর্ষক শিরোনামে তার এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।ফ্যাক্টচেক:রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুন-অর-রশিদকে নিয়ে ২০২৩ সালে ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওটির কোথাও ড. ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেটিতে হারুন-অর-রশিদ এবং খালেদ মুহিউদ্দীনের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকেও দেখতে পাওয়া যায়।পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ সাকিব, পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়।টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়— আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং ডিবি হারুন-অর-রশিদকে একই পোশাকে দেখা যায়। এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি উক্ত টকশোতেও ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।সুতরাং, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ যুক্তরাষ্ট্র থেকে টকশোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরোনো টকশোর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি Read more

সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না
সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এ সাঁকোতে Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

নিহত রুপলালের ছেলে জয় বলল, ‘আইনজীবী হয়ে বিচার আনব বাবার জন্য’
নিহত রুপলালের ছেলে জয় বলল, ‘আইনজীবী হয়ে বিচার আনব বাবার জন্য’

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের ছেলে জয় দাস আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবারও স্কুলে ফিরছে। সে তারাগঞ্জ ও/এ সরকারি Read more

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।শনিবার (২৩ আগস্ট) আবহাওয়ার Read more

উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই
উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই

কুড়িগ্রামের উলিপুরে মাঝরাতে সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি আরসিসি (রেডিমিক্স) সড়কে রড ছাড়াই ঢালাইয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে মোবাইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন