দীর্ঘ ৭ বছর ধরে বড় পর্দায় দেখা মেলেনি আনুশকা শর্মাকে। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনও কোনো অনুষ্ঠান, আবার কখনও পুরনো বিতর্ক- সব জায়গাতেই অভিনেত্রী থাকেন চর্চার কেন্দ্রে।বলিউডে আনুশকা বর্তমানে যখন কেবলই অতীতের মধুর স্মৃতিচারণ তখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি, যেখানে তিনি স্বীকার করেছিলেন— ‘আমি সত্যিই আনুশকা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।’ ঘটনাটি ঘটে ২০১৬ সালে। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আদিত্য চোপড়াকে আনুশকাকে ‘রব নে বনা দি জোড়ি’-তে সাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি নাকি আনুশকার ছবি দেখে মুগ্ধ হননি!এই চমকপ্রদ স্বীকারোক্তি, যা আনুশকার সামনেই করা হয়েছিল ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রোমোশনের সময়। ফলে নতুন করে বিতর্কের জন্ম দেয়- বলিউডে নেপোটিজম আর বহিরাগতদের স্ট্রাগল নিয়ে।তবে সব বাধা পেরিয়ে আজও বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা। ‘এনএইচ টেন’, ‘পিকে’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘সুই ধাগা’, ‘সঞ্জু’—র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।  ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে। তবুও এই দীর্ঘ বিরতির পরেও আনুশকা আজও ট্রেন্ডিং, প্রাসঙ্গিক ভক্তদের হৃদয়ে।অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন— বহিরাগত হয়েও বলিউডে শীর্ষে পৌঁছানো যায়, যদি তিনি হন আনুশকা শর্মার মতো দুর্দান্ত!এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ মানবে না: ফারুক
সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ মানবে না: ফারুক

কারও সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।মঙ্গলবার Read more

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি
লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে ১৬ জুন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি Read more

৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন