বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন তারা। পরে রাতে নানান শ্লোগানের প্লাকার্ড হাতে নিয়ে আমরন অনশনে বসে শিক্ষার্থীরা। তবে প্রায় ১১ ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসনের তরফ থেকে কোন আশ্বাস না পাওয়ায় আজ মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নানান স্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে আমরণ অনশনে রয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে ফেসবুক লাইভে এসেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন এখন আর কোনো সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের একটি অংশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি
ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি

অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে Read more

সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ
সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ Read more

কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণে একটি নার্সারি থেকে তাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন