প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় ছোট-বড় প্রায় ১০টি স্থানে পাহাড় ধসে পড়েছে। ফলে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পাহাড় ধসের ফলে বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে, আটকে পড়ে ঢাকা থেকে আগত ও চট্টগ্রামগামী শান্তি পরিবহনসহ ছোটখাটো অর্ধশত যানবাহন। খবর পেয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ, বাঘাইহাট ৫৪ বিজিবি, ফায়ার সার্ভিস দিঘীনালা ইউনিট ও স্থানীয়রা মাটি সরানোর কাজ শুরু করলে ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইন কন্ট্রোলার গিয়াস উদ্দিন নাছির বলেন, ‘কিছুদিন পর পর এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক বিভাগ যদি এই সড়কের যে কোন নির্দিষ্ট স্থানে নিয়মিত একটি পেলোডার রাখে, তাহলে পাহাড় ধসে পড়ার পর দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করা সম্ভব হবে।’এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ‘ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। আমরা সংবাদ পেয়ে পেলোডার ও বিজিবি, ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।’এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে পাহাড়ের রাস্তায় চলাচলের সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ শনিবার (২৬ জুলাই), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিকেলে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসতা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন