সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২)। সোমবার (১২ মে) বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।ক্ষতিগ্রস্ত শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী শুভ বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সব কিছু ভেঙে ফেলেছে। এতে করে দোকানে থাকা আলমারি, শোকেস, টেবিল ভেঙে গেছে।’ দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সাথে কথা হয়েছে তিনি নাটোর থেকে এখানে আসতেছেন বলেও জানান দোকান মালিক।প্রত্যক্ষদর্শী রব্বানি নামের এক ভ্যান চালক বলেন, ট্রাকটি কাতা পাড়তে পাড়তে যাচ্ছিলো। পরে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে।পাশের এক দোকানি বলেন, আমি দূর থেকে লক্ষ্য করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল। এক পর্যায়ে এসে লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। এ সময় জোরে শব্দ হয়।কাজীপুর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, খোঁজ নিয়েছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল
উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফার সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে পর্যটকদের অটিজির Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন