নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।শুক্রবার (৪ জুলাই) লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন নবজাতক ও মা সুস্থ আছেন। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে।শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, ৩ বছর আগে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজিব হাসানের সাথে আলপনা খানমের বিয়ে হয়। আজ সকালে আলপনা খানম অসুস্থ হলে উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরুপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যান্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় ৩টি কন্যা সন্তান জন্ম দেন।আলপনার স্বামী খন্দকার সজিব হাসান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ের ৩ বছর পর আমাদের ৩টি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সকলের কাছে দোয়া চাই।’শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারীর ৩টি কন্যা সন্তান হয়েছে। বাচ্চা ৩টি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।’গাইনি সার্জন চিকিৎসক স্বরুপ গোলদার বলেন, ‘প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। আজ শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। এখন মা ও তার ৩ শিশু কন্যা সুস্থ আছেন।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও
ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নামের একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন