মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইমাম-মুয়াজ্জিন সংহতি পরিষদের উদ্যােগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর বারী এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কাচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা কাউছার উদ্দিন নুরী।এসময় বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআতের রাঙ্গামাটি জেলা শাখার সদস্য মাওলানা বশির উদ্দিন আনসারী, মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, উগলছড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাষ্টারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন। মানববন্ধনে বক্তৃতারা বলেন, ভিডিও ফুটেজ থাকা সত্বেও কেন দোষীদের গ্রেফতার করা হচ্ছে না, আমরা মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচার চাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি-ফ্র্যাঞ্চাইজি-কোয়াবে ত্রিমুখী বৈঠকের পর Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন