কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।আটক সোহাগ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি নিজেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি পরিচয় দিয়ে শহরের পার্শ্ববর্তী ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় খাসজমি বরাদ্দের আবেদন করেন।আবেদনে দেখানো হয়, ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য স্কুল নির্মাণ করা হবে। তবে আসল নাটকটি ছিল আবেদনপত্রে ডিসি মো. সালাহউদ্দিনের জাল স্বাক্ষর সংযুক্ত করা।সন্দেহজনক কাগজপত্র দেখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নেজাম উদ্দিন তা যাচাই করে জালিয়াতির প্রমাণ পান। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, “একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে খাসজমি দখলের চেষ্টা মারাত্মক অপরাধ। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, “এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে রেজাউল করিম সোহাগকে আদালতে পাঠানো হবে।”নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য ‘দরিদ্রদের স্কুল’ দেখিয়ে জমি দখলের এমন কৌশল স্পষ্ট করে দিল- ভুয়া পরিচয়ধারীদের প্রতারণা কতটা সুপরিকল্পিত হতে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত
১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে Read more

ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (২৯ Read more

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর ও বাসাইলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) গোপালপুরের হাট Read more

দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন