সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার উপজেলার প্রানকেন্দ্র  “পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে দিনে পরিক্ষা; রাতে চলে রমরমা কোচিং বাণিজ্য”। এমন শিরোনামে সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের কয়েক ঘন্টা পর কোচিং বাণিজ্য আগামী ১২ তারিখ পর্যন্ত স্থগিত করেছেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।সংবাদ প্রকাশের পর ঐ বিদ্যালয়ের ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে প্রধান শিক্ষক কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেন। তিনি লিখেছেন “আগামী ১২ তারিখ পর্যন্ত বিশেষ পাঠদান বন্ধ থাকবে ১৩ তারিখ থেকে চলবে। প্র.শি সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়”।এদিকে জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশের কোচিং সেন্টার; কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। প্রশাসনের এমন নির্দেশনা ব্যত্তয় দেখা গিয়েছে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।এ বিষয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, আপাতত কোচিং বন্ধ দিয়েছি পরবর্তীতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা Read more

বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও Read more

গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত
গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিগাজীপুরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন