প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন হাফেজ মো. ইমতিয়াজ আলী। এতে অংশ নেন কাদেরিয়া চিশতিয়া তরিকার প্রায় একশত মুসল্লি। বিশেষ এই ঈদ উদযাপন ঘিরে দরবার শরীফে বইছে উৎসবের আমেজ। ছোট-বড় সকল বয়সী মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ও বিশ্বাস আজও আগলে রেখেছে দরবার শরীফের অনুসারীরা। তাদের মতে, এটি শুধুমাত্র ঈদের আনন্দ নয়—বরং একটি আধ্যাত্মিক ঐক্য, আত্মত্যাগ ও ভক্তির প্রকাশ। কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে তারা ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করেন। নামাজ শেষে স্কুল শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের আত্মিক সম্পর্কের এক মহামিলন। ২০০ শত বছরের বেশি সময় ধরে আমরা চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা কোরবানির পশু জবাই করবো।’ মসজিদ ও খানকাহ কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সোহান জানান, ‘দরবার শরীফের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তে আকাশে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ পালন করি। হানাফি মাযাহাবের নির্দেশ অনুসারে বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এতে ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য দুই-ই বজায় থাকে।’ কমিটির কোষাধ্যক্ষ মো. ফোরকান মৃধা বলেন, ‘আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।’ মসজিদের ইমাম হাফেজ মো. ইমতিয়াজ আলী বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই পথে চলছি। মুসল্লিদের অংশগ্রহণ ও আন্তরিকতা আমাদের অনুপ্রেরণা দেয়।’ ঈদের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কোলাকুলি, মিষ্টি মুখ এবং কোরবানির গরু জবাই করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ অক্টোবর: নামাজের সময়সূচি
৮ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে হাজার কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে হাজার কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে ১৩টি Read more

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের
দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন