সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিগাজীপুরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ ও বাজিতপুর উপজেলায় মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।শুক্রবার (০৮ আগস্ট) কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে বাজিতপুর শহীদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সাংবাদিকের অকাল মৃত্যুতে পুরো কিশোরগঞ্জে গভীর শোক নেমে এসেছে।কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানববন্ধনে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ারের সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩২) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া মৌলভীবাড়ি গ্রামের মো. হাসান জামালের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার কনিষ্ঠ পুত্র তুহিন। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অবিলম্বে তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ‘গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার দোষ ছিল সে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করেছিল। তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি এ দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’মানববন্ধনে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারহীনতার প্রসঙ্গ টেনে বলেন, সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে কোনো সাংবাদিক হত্যা বা হেনস্তার বিচার হয়নি। গত ১৭ বছর ধরে সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চাওয়া হচ্ছে, কিন্তু তা এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, কোনো মামলারই সুরাহা হয়নি।তারা বলেন, ইন্টারিম সরকারের ওপর আশা ছিল— সাগর-রুনি এবং জুলাই মাসে ঘটে যাওয়া সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর বিচার করবে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। বরং তাদের পক্ষ থেকে কোনো বিচার প্রক্রিয়া দেখা যায়নি। এমনকি নিহতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, আবার হত্যাকারীদেরও গ্রেপ্তার করা হয়নি। মানববন্ধনে তারা এর প্রতিবাদ ও নিন্দা জানান। এবং সরকার যদি দ্রুত সাংবাদিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।উল্লেখ, গতকাল বৃহস্পতিবার (০৭ আগস্ট) দিবাগত রাতে মহানগরীর বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন নামের ওই সাংবাদিককে প্রকাশ্যে, জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে জীবননগর মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে এবং পুলিশ ইতোমধ্যে তাদের গ্রেফতার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্দুল আজিজ, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, মুন্সী রায়হান উদ্দীন, নারায়ন ভৌমিক, হুমায়ন কবির, মিঠুন মাহমুদ, আকিমুল ইসলাম, মুন্সী খোকন, মহিবুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, মো. আব্দুল করিম, তুহিনুজ্জামান প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা লুৎফর সরকার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মো. আবু সাইদ প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (০১ আগস্ট) সকালে Read more

যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি
যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ মানেই গৌরব, ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালি যাদের ‘আজ্জুরি’ নামে ডাকা হয় তাদের জন্য Read more

একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি
একাকী জীবনে সঙ্গী শুধু অভাব, একটি বাইসাইকেলের আকুতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এক সাদামাটা মানুষ আবু ছায়েদ (৫৩)। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে কৃষিকাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন