ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে মোট ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার যৌতুক দিল পাত্রীর পরিবার। উপহারের তালিকায় কী কী ছিল। তাও বিয়ের অনুষ্ঠানে মাইকে ঘোষণা করা হয়। সম্প্রতি বিয়েবাড়ির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। খবর হিন্দুস্তান টাইম বাংলার।সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় বিয়ের অনুষ্ঠানের নানা কাণ্ডের ভিডিও, ছবি। কখনও নাচগানের, কখনও বা নানা আচার-অনুষ্ঠানের। বর্তমানে একটি ভিডিও ঘিরে জোর চর্চা চলছে। যেখানে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেওয়া হচ্ছে পাত্রকে। পাত্রকে ঘিরে আছেন পরিবারের সদস্যরা। এক একটি উপহারের ঘোষণার পরেই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন সকলে। যৌতুকের তালিকায় কী কী রয়েছে? জানা গেছে, ওই পাত্রকে একাধিক সোনার গহনা, তিন কেজি রূপা, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ও কয়েক কোটি টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫ কোটি ৬৫ লক্ষ টাকার উপহার পেয়েছেন তিনি‌। সবটাই পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেওয়া হয়। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের চার ভাই—ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডা. করণ পটলিয়া। তাঁরা বর শ্রেয়াংশ চাবার মামা ও চাচাতো মামা। বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর পুত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের সাবেক বিজেপি সভাপতি ও হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. সতীশ পুনিয়া এবং জনপ্রতিনিধি হরিরাম কিনওয়াদা। পটলিয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন আইনজীবী, ব্যাংক ম্যানেজার ও ঠিকাদারও।এই মায়রার আগে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে সাদোকান গ্রামের নাথুরাম সাঙ্গওয়া তাঁর মেয়ে সীমার বিয়েতে ৩ কোটি ২১ লাখ রুপির মায়রা দিয়েছিলেন। সীমার কোনো ভাই না থাকায় বাবা ঐতিহ্যবাহী এই দায়িত্ব পালন করেন। এর আগে শেখাসানি, ধিঙ্গাসারা ও জাখান গ্রামেও তিনটি পরিবার যথাক্রমে ১৩ কোটি ৭১ লাখ, ৮ কোটি ও ১ কোটি রুপির মায়রা দিয়েছে।রাজস্থানের মাড়োয়ারি সমাজে মায়রা দেওয়াকে ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নাগৌরে এই প্রথাটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। তবে সাম্প্রতিক সময়ে বাড়তি প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, এই বিশাল অর্থব্যয় সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা এবং চাপ তৈরি করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার
যাত্রী সেজে চালককে হত্যা, তিন আসামী গ্রেফতার

ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিক (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মূল Read more

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

নানান শঙ্কা ও অনিশ্চয়তা শেষে নেপাল সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে Read more

উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩
উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ৩টার দিকে Read more

প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। Read more

পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) এর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন