একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেখানকার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। খবর আল জাজিরার।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় ২০ লাখেরও বেশি মানুষকে নতুন করে স্থল অভিযানের মাধ্যমে স্থানান্তরিত করা হবে। গাজায় ইসরায়েলের অবরোধ ৬৫ দিনে পৌঁছেছে। এই দুই মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫২ হাজার ৫৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৬১০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ‍মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে।এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসাবে বর্ণনা করেছে।আশঙ্কা করা হচ্ছে, সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে।আরও জানা যাচ্ছে যে, প্রাইভেট কোম্পানির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা সরবরাহ ও বিতরণের একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এর ফলে দুই মাস ধরে সেখানে ত্রাণ সরবরাহে যে অবরোধের অবসান হতে পারে। ওই অবরোধের কারণে সেখানে খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে Read more

লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন
লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। ছুটির দিন না হলেও কোথাও Read more

সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র
সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই সুনামির Read more

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন