রাজধানীর শাহবাগে ফুল মার্কেটের একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে লেগে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ আগুন লাগে। দগ্ধরা হলেন- রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫) মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।দগ্ধরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করে। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার কাজ করছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা পাঁচজন দগ্ধ হয়। পরে তারা নিজেরাই রিকশাযোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যায়।ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারি  ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে।এবং কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। এই পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ
হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ

দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে Read more

৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন