গাজায় ‘এখনই যুদ্ধ থামানোর’ আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে- যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর বিবিসিযুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে এসব দেশ। তবে আল জাজিরাসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছে।গাজায় প্রায় গত ২১ মাস ধরে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এমন এক সময়ে গতকাল সোমবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল।বিবৃতিতে একটি সমঝোতাভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, অল্প অল্প করে ত্রাণ সরবরাহ এবং ত্রাণপ্রত্যাশী শিশুসহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যার আমরা নিন্দা জানাই। এসব মানুষ শুধু পানি ও খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে চেয়েছিল।জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই মাসেরও বেশি সময় ধরে গাজাকে সম্পূর্ণ অবরোধ রাখার পরে গত মে মাসের শেষের দিক থেকে ইসরায়েল তা শিথিল করে। এরপর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার

লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই Read more

জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন
জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন