জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আমিন। সোমবার রাতে নগরীর চাঁদমারি কলোনিতে এ ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।আল-আমিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আহতরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়েছিল আল আমিন। সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই ঘটনা ঘটাল সে।আল আমিন বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।আহতরা হলেন বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনিতে সন্ত্রাসী আল আমিন বাহিনীর অত্যাচারে এখনো অতিষ্ঠ এলাকার মানুষ। আল আমিন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসাবে পরিচিত। এখনো এলাকার জমিদখল, মাদক বাণিজ্য সবই চলে তার নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ
কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী কাপড় জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে লালমনিরহাট-১৫ বিজিবি Read more

অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে Read more

ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে ইউনুস মন্ডল (২৫)। শুক্রবার (২৫ Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

লন্ডন থেকে দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন