নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নৈহাটি বাজারে ব্রিক্রির উদ্দেশ্যে গরুগুলো আনা হলে পুলিশের রেগুলার চেকিং এর মাধ্যমে গরুগুলো ভারতীয় বলে সন্দেহ হলে পিকআপ ভ্যানসহ গরু ও সাথে থাকা গরুর মালিক আলমগীরকে আটক করে বারহাট্টা থানায় আনা হয়।আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, চোরাচালান বন্ধ করতে পুলিশের রেগুলার চেকিং এর মাধ্যমে ছয়টি পিকআপ ভ্যানসহ গরু ও গরুর সাথে থাকা একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুগুলো ভারতীয় বলে নিশ্চিত করেছে গরুর সাথে থাকা মালিক। আটক আলমগীরকে বিশেষ ক্ষমতা আইনের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে এবং ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গরুগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ
ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

মাদারীপুরের শিবচরে ডাব বোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন