শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল খাতের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বদ্ধপরিকর। কারণ শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার অটল।আজ সোমবার ঢাকায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষ্যে আইএলও-আয়োজিত ‘বিল্ডিং বেটার ফিউচার: সেলিব্রেটিং ভয়েসেস অব রেসিলিয়েন্স এন্ড চেঞ্জ ফর ওয়ার্কপ্লেস ইনক্লুসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গত ৪০ বছর ধরে বাংলাদেশে শিল্পায়ন হলেও রেডি মেইড গার্মেন্টস (আরএমজি) ছাড়া অন্য খাতের বিকাশ সীমিত। তিনি বলেন, বড় নির্মাণ কোম্পানিগুলো যদি শ্রম আইন মেনে কেন্দ্রীয় তহবিলে লভ্যাংশ জমা না দেয় তবে তারা সরকারি ক্রয় থেকে বাদ পড়বে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর সকল হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও সুপার শপকে বাধ্যতামূলকভাবে শ্রম আইন, ২০০৬ এর আওতায় আনা হবে।তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সাথে বৈঠকে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএমএইচ) নিশ্চিত করে এবং অনানুষ্ঠানিক খাত ও কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা রেখে শ্রম আইন সংশোধন করা হবে।এ সময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন, বিবিডিএন ও বহ্নিশিখার পরিচালক এবং বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় জহিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের Read more

বাফুফে ভবনের সামনে সমর্থকদের ঝাড়ু মিছিল
বাফুফে ভবনের সামনে সমর্থকদের ঝাড়ু মিছিল

বাংলাদেশ ফুটবলে বর্তমানে চলছে এক নতুন জাগরণ। জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন একের পর এক বিদেশি লিগ মাতানো ফুটবলার। ফলে Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন