ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছন থেকে তাদের আটক করা হয়।চোর চক্রের দুই সদস্য হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রীর কাজ করেন। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির জন্য তৈরি দুটি বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।জানা গেছে, দুই চোর সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের অ্যাপাসি মোটরসাইকেলের তালা ভেঙে ফেলে। কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে। এরপর দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়।জনতার হাতে আটক দুই চোর জানান, ইউটিউব দেখে শিখেছিলেন মোটরসাইকেল চুরি। আজকেই প্রথম চুরি করতে আসেন তারা। প্রথম দিন মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে দুজন। প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ায় বার বার ক্ষমাও চাচ্ছিলেন তারা।মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, আমি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলাম। এসে দেখি মোটরসাইকেলের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার Read more

কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন