ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা পারুল বেগম ও যুবলীগ নেতা খসরু গংয়ের বিরুদ্ধে।সূত্র জানায়, কর্নেলবাজারে ১৯৬৩ সাল থেকে বিজিবির (তৎকালীন বিডিআর) বিওপি ক্যাম্পসহ স্থাপনা ছিল। ১৯৮০ সালে পাহাড়ি ঢলের কারণে হাওড়া নদীর বাঁধ ভেঙে গেলে ক্যাম্পটি স্থানান্তর করা হয়, তবে পুরোনো জায়গাটি এখনো বিজিবির নিয়ন্ত্রণাধীন রয়েছে।সম্প্রতি পারুল বেগম ও যুবলীগ নেতা খসরু ওই জমিতে নির্মাণকাজ শুরুর চেষ্টা করলে বিজিবি ৬০ ব্যাটালিয়নের পক্ষ থেকে আখাউড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হৃদয় চন্দ্র ঘোষ এবং মনিয়ন্দ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। প্রশাসন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বিজিবি ৬০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক খালেদ ইমাম জানান, এটি বিজিবির মালিকানাধীন সম্পত্তি এবং এখানে কোনো ব্যক্তি লিজের নামে স্থাপনা নির্মাণ করতে পারবে না। তিনি সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানান।অভিযুক্ত পারুল বেগম ও খসরু অভিযোগ অস্বীকার করে জানান, তারা জেলা পরিষদ থেকে জমি লিজ নিয়ে বৈধভাবে নির্মাণকাজ শুরু করতে চেয়েছেন। তবে বিজিবির আপত্তির পর আইনি সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলেও তারা জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন Read more

মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়
মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া কিশোরগঞ্জের আইনজীবী ফয়জুল করিম মুবিনের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন Read more

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক Read more

ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন