রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সও আশানূরূপ নয়। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে প্রশ্ন জেগেছে দেশের মাটিতে না হলেও বিদেশের মাটিতে সিরিজগুলোতে তাকে ফেরানো যায় কিনা। এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব এতদিন মেলেনি। তবে এবার বিসিবির মিডিয়া প্রধানের বক্তব্যে কিছুটা স্পষ্টতা মিলেছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব আল হাসানকে নিয়ে পরিকল্পনা শেষ হয়ে যায়নি।ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। এমন খেলোয়াড় শত বছরে এক-দুজন আসে। তাকে কোনোভাবে বাদ দিয়ে চিন্তা করা যায় না। ব্যাটার হিসেবে, বোলার হিসেবেও, এমনকি অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিতে পারে সে।’সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে মিঠু বলেন, ‘ওর অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আমি আগেও বলেছি, এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনায় আছে, সবার চিন্তা-ভাবনাতে আছে। দুইটা দুই জিনিস। একটা তার রাজনৈতিক ক্যারিয়ার, ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই। ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নিশ্চয়ই। এটা আমার ডিপার্টমেন্ট না তো… ক্রিকেট অপারেশন্স অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে।’সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যোগাযোগ তো সবার সঙ্গেই থাকে। ক্রিকেট অপারেশনসের সঙ্গে অবশ্যই যোগাযোগ আছে। সামনে যারা স্কোয়াড পরিকল্পনা করছে—ফাহিম ভাই, লিপু ভাই—তারা বোর্ডে বিষয়টি তুলবেন। তখন বোঝা যাবে পরিকল্পনায় কী আছে।’শেষে আবারও সাকিবের গুরুত্বের কথা মনে করিয়ে দেন মিঠু, ‘সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা যায় না। তাকে বাদ দেওয়া সম্ভব না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে Read more

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন বুধবার (১ অক্টোবর)। আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাশে Read more

নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে Read more

আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা
আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার Read more

ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ
ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কাশির সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন