পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন।প্রতিবেদনে বলা হয়, আকাশসীমা লঙ্ঘন করে মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পরে ভারতের গোয়েন্দা ড্রোনটি। পরে আজাদ কাশ্মীরের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়।নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানায়, পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনকে ব্যর্থ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টারকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। ভারত ড্রোনটি ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।’ প্রতিবেদনে যোগ করা হয়েছে।নিরাপত্তা সূত্র এই ঘটনাকে ‘পাকিস্তান সেনাবাহিনীর সতর্কতা, পেশাদার দক্ষতা এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতির স্পষ্ট প্রমাণ’ বলে অভিহিত করেছে। সূত্র আরও জানায়, ‘পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রিত হয়েছে।’এর আগে,  গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটিকে অঞ্চলটিতে ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। এদিকে ঐ হামলার পরদিনই, গত ২৩ এপ্রিল, ভারত একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এবং বহু যুদ্ধ-সংঘাতের মধ্যেও স্থায়ী ছিল।    এছাড়া গত পাঁচদিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়ায় পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে রাতভর একে অপরের দিকে গুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এই উত্তপ্ত পরিস্থিতিতে সবশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার বলেন, পাকিস্তান ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা। তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি। সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।’এছাড়া পাকিস্তানের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দিগন্তে যুদ্ধ চলছে, পরবর্তী দুই থেকে তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মূলত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দু’দেশের মধ্যে এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তবে ভারত এই হামলার পেছনে পাকিস্তানের বিরুদ্ধে এবং সীমান্তপারের সংযোগ থাকতে পারে বলেন অভিযোগ করে আসছেচ। কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি দেশটি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটির নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে সত্য উদঘাটিত হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা

ছাত্রাবাস সংস্কার, পরিবহন সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে আগামী ৭ই মে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন রাজধানীর কবি নজরুল Read more

আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার

বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে Read more

ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) Read more

চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের
চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন