বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে এসে এ মন্তব্য করেন তিনি। নিজের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন,দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি৷ অন্যায় করবেন না,যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে৷ কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন৷ দল ও ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্ব আপনাদের। আয়নাঘর ও হাসিনা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। ৭ থেকে ৮ বছর পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে। গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি ইলিয়াসের এখনও খবর পাইনি তার পরিবার। আমরা ভয়াবহ ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি৷ এখন হাসিনা ভারতে বসে গুতোগুতি করছে৷ এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮ জন
নবাবগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮ জন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, Read more

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে গুলশানে দলের চেয়ারপারসনের Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন