ডেঙ্গু রোগের বিস্তার রোধে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ ও পৌর প্রকৌশলী জাকারিয়া আলম প্রমুখ।কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষায় আলফাডাঙ্গা পৌরসভায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে পৌর কর্তৃপক্ষের কাছে চাহিদানুযায়ী পর্যাপ্ত মশক নিধনের ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে উপজেলা কম্পাউন্ড থেকে শুরু করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই অভিযান অব্যাহত থাকবে।​তিনি আরও জানান, মশার প্রজননস্থল ধ্বংস করতে লার্ভিসাইড ছিটানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হবে। তবে সরকারের এই উদ্যোগ তখনই শতভাগ সফল হবে, যখন সাধারণ মানুষ সচেতন হবেন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দিতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা কামনা করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান
এনায়েতপুরে যমুনায় বিলীন ২৫টি বসতভিটা, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশু সহ ঘরবাড়ির টিনের Read more

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে Read more

হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ
হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ

আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন