ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।গতকাল রবিবার (২৯ মার্চ) সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল। নির্বাচনের আগে ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা আয়োজন করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর Read more

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে Read more

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড
শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এতে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।ঘটনাটি Read more

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন