কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার (২৭ এপ্রিল) গভীররাতে কুয়াকাটার আবাসিক হোটেল ‘আপন ভূবনে’ এ ঘটনা ঘটে। তবে ইতিমধ্যে ওই পর্যটককে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত নেতারা।ভুক্তভোগী বাদল মোল্লা জানান, তিনি পরিবারের সাথে অভিমান করে গত ২৭ এপ্রিল থেকে কুয়াকাটার আবাসিক হোটেল আপন ভূবনে ওঠেন। মন খারাপ থাকায় ১’শত টাকা দিয়ে এক ভ্যান চালককে গাঁজা আনতে পাঠান। কিছুক্ষণ পর ভ্যানচালক ফিরে এসে পেপার কাগজে টিস্যু মুড়িয়ে পর্যটক বাদল মোল্লার হাতে দেয়ায় সাথে অভিযুক্ত নেতাদের সহযোগি আল-আমিন, মোস্তাফিজ, বেল্লালসহ অজ্ঞাত আরও দু’জন তাকে মারধর শুরু করেন।পরবর্তীতে পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধা, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবুসালেহ ও ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুবক্কর পর্যটক বাদল মোল্লাকে হোটেলের রিসিভশনে নিয়ে আবারও মারধর করেন।একপর্যায়ে তারা পর্যটক বাদল মোল্লার রুমে গিয়ে ৪ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা পায়। পর্যটক বাদল মোল্লা ২২ হাজার টাকা হোটেল ম্যানেজার মিজানের কাছে দেন। এ সময় বাদল মোল্লার ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। হোটেল ম্যানেজার মিজানকে হুমকি দিয়ে মৎস্যজীবী দল নেতা আবুসালেহ টাকা নিয়ে ওয়ার্ড যুবদল নেতা আবুবক্করকে দেন। পরবর্তীতে পর্যটক বাদল মোল্লার মোবাইল ২টি ফিরিয়ে দিয়ে তারা হোটেল ত্যাগ করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেন। হোটেল ম্যানেজার মিজান বলেন, গভীররাতে আমার হোটেলের সামনের রাস্তায় ডাকচিৎকার শুনে গিয়ে দেখি গেস্ট বাদল মোল্লাকে অভিযুক্তরা মারধর করছেন। আমি তাদেরকে হোটেলের রিসিভশনে আসার অনুরোধ করি। কিন্তু রিসিভশনে এসে তারা আমার গেস্টকে মারধর করেন এবং তার কক্ষে প্রবেশ করে ২৩ হাজার ৯’শ টাকা ও দুটি মোবাইল নিয়ে যান। পরবর্তীতে মোবাইল দুটি ফেরত দিলেও টাকা নিয়ে চলে যান।ভুক্তভোগী পর্যটক বাদল মোল্লা বলেন, আমার ব্যাগে ২২ হাজার টাকা এবং প্যান্টের পকেটে ছিল এক হাজার ৯’শ টাকা। ব্যাগের ২২ হাজার টাকা আমি হোটেল ম্যানেজারের কাছে দিয়েছি। তার কাছ থেকে টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমি গতকাল থেকে না খেয়ে আছি। এবিষয়ে অভিযুক্ত কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুসালেহ ঘটনার সাথে জড়িত না দাবী করে বলেন, হোটেল ম্যানেজার আমার কাছে ২২ হাজার টাকা দিয়েছেন। আমি টাকাটা ওয়ার্ড যুবদলের নেতা আবুবকরের কাছে দিয়েছি। পরে কি হয়েছে আমি জানি না।ওয়ার্ড যুবদল নেতা আবুবকর বলেন, আমি আবুসালেহ’র কাছ থেকে ২২ হাজার টাকা নিয়েছি। পরবর্তীতে পর্যটক বাদল মোল্লাকে ফেরত দিয়ে চলে গেছি। এদিকে হোটেল কক্ষে বসে শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধাকে পুলিশ পরিচয় দিয়েছেন সহযোগীরা এমনটাই দাবী করেছেন ভুক্তভোগী পর্যটক বাদল মৃধা। তবে জসিম মৃধা বলেছেন তার সামনে কেউ পুলিশ পরিচয় দেয়নি। পর্যটককে মারধরের কথা স্বীকার করে শ্রমিক দলের এই নেতা বলেন, বিষয়টি ইতোমধ্যেই ফয়সালা হয়েছে। পর্যটককে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।এ বিষয়ে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সভাপতি মানিক ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফয়সালা হয়েছে। ওই পর্যটককে কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে কত টাকা ফেরত দেওয়া হয়েছে, তা তিনি বলতে নারাজ।এ প্রসঙ্গে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, যুবদলের কোন নেতা এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আবাসিক হোটেলে অপরাধ সংঘটিত হলে প্রশাসন ব্যবস্থা নিবেন। সেখানে দলের কোনো নেতাকর্মীর যাওয়ার সুযোগ নেই। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি বলেন, অপরাধীদের বিএনপিতে কোন স্থান নেই। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, আমি ঘটনা শুনেছি। তবে ভুক্তভোগী পর্যটক এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ

অনেকেই আছেন যারা পেটের মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে ভাবনায় থাকেন। অতিরিক্ত মেদ শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। Read more

কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় Read more

সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার
সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের গত মঙ্গলবার রাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। Read more

সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার Read more

প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে
প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর Read more

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন