ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের গত মঙ্গলবার রাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্ত এবং আইনি ও অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ ও সার্বিক সহযোগিতার জন্য সাম্য’র পরিবার সন্তোষ প্রকাশ করেছে।বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠনো এক বার্তায় তা জানানো হয়েছে। তবে নাম-পরিচয় জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।’উপাচার্য কার্যালয়ে সাম্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থাকতে চাই। যেকোন প্রয়োজনে সাম্যের পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।’এসময় সাম্য’র পিতা মো. ফকরুল আলম অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।ওই সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্য’র ৩ ভাই এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম শরীফুল আলম ও এস. এ. এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনার পরপরই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের Read more

ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন
ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে Read more

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন