ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর দেখা যায় নিজেদের কার্যক্রম সমাপ্ত করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে যেকোনো ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করছে। তাদের কার্যক্রম সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সরেজমিনে দেখা যায়, আগুনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল থেকে ভবনের ভেতরে ধোঁয়ার দেখা মিললেও এখন আর তেমন নেই। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েনি। তবে আগুন দেওয়া ভবনটির নিচতলায় প্রথমা প্রকাশনের কার্যালয় ছিল। আগুনে এ কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে। এদিকে, সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকেন উৎসুক জনতা। ঘটনাস্থলে রয়েছেন সিআইডির বিশেষজ্ঞরা। এ ছাড়া পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সবমিলিয়ে আগুন পুরোপুরি নিভলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের আনাগোনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।প্রমঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরই প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। আগুন লাগার ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’
‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম কাল
৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম কাল

বাংলাদেশ ব্যাংকে ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে  রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ Read more

৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ
৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দী-চান্দেরচর সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন