‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে বিচারপ্রার্থী-আইনজীবী যৌথ সভা অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন, জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, গভর্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, সিনিয়র আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সর্বত্র বক্তারা একটি বিষয়েই গুরুত্বারোপ করেন— অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন। বৃহস্পতিবার (২১ Read more

ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ

ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। Read more

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র

বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সাবেক জনপ্রতিনিধি ও পুলিশের এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন Read more

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব Read more

ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন