অফিসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ জেসমিন আক্তার (২৮)। নিখোঁজের চারদিন পর জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার একটি স্টিল ব্রিজের নিচ থেকে জেসমিন আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে। নিহত জেসমিন আক্তারের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।সূত্রমতে, নিহত জেসমিন আক্তার কাশিপুর এলাকায় তার মায়ের সাথে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয়। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর জেসমিন আর বাসায় ফেরেননি। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলায় ইরানের আরও ২ কমান্ডার নিহত
ইসরায়েলের হামলায় ইরানের আরও ২  কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি Read more

পান বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা, নিহত ২
পান বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা, নিহত ২

‎চট্টগ্রামের সীতাকুণ্ড পান বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছে। নিহতারা হলেন, Read more

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ Read more

দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেল ভারতে
দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেল ভারতে

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেলো ভারতে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল Read more

পুঠিয়ায় গর্ভবতী গরু জবাই, মাংস বিক্রি করে ধামাচাপার চেষ্টা
পুঠিয়ায় গর্ভবতী গরু জবাই, মাংস বিক্রি করে ধামাচাপার চেষ্টা

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে কসাই পট্টিতে গর্ভে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ওঠেছে রিয়াজুল ইসলাম নামে এক কসাইয়ের বিরুদ্ধে। Read more

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন