বরগুনায় তালতলী উপজেলার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে বরগুনা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বীকারোক্তি প্রদান করেন তিনি। এর আগে শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা থেকে তাকে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ।সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার এই অভিযুক্তের নাম ইব্রাহীম ওরফে জসিম (২২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাতে বিয়ের কথা বলে পাশের বাড়ির এক নারীর সহযোগিতায় এক কিশোরীকে বাড়ি থেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যায় ইব্রাহীম ওরফে জসিম। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, গত ২৮ এপ্রিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। ইতোমধ্যেই প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

বুলেটপ্রুফ ট্রেনে করে চীনে পৌঁছালেন কিম
বুলেটপ্রুফ ট্রেনে করে চীনে পৌঁছালেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন পৌঁছেছেন। তার বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির Read more

আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা Read more

টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ
টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার Read more

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত নাছিমা ডাসার উপজেলার Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন