চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন চ্যাংখালী এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এবং তার নেতৃত্বাধীন ১২ জন অফিসার। অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও তার নেতৃত্বাধীন ১২ জন অফিসার।  দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  আলোচনা শেষে উভয় বাহিনীর কমান্ডাররা সরেজমিনে মেইন পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস এবং ৬৪/৩-এসসহ মোট ১৮টি সীমান্ত পিলার পরিদর্শন করেন। পাশাপাশি, তারা ওই পিলারসমূহের মধ্যবর্তী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জিরো লাইন ধরে হেঁটে পর্যবেক্ষণ করেন।  এ সৌজন্য সাক্ষাৎ সীমান্ত এলাকায় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!

দুর্ভোগের রাস্তা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং এর কাজ চলছে। সড়ক ও জনপথের সংশ্লিষ্টদের নেই কাজের তদারকি। ফলে ড্রাইভার-হেলপার মিলে করছে Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ Read more

তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের Read more

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন