চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও সাতজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত শিশু জাকিয়া ইসলাম (৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) এবং গাড়ির চালক মো. রায়হান (২৪)। নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন ভোলা জেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে ঢাকা থেকে পরিবার ও মালামালসহ চট্টগ্রামের উদ্দেশে রওনা হন জামাল উদ্দিন। মালামালসহ তাদের বহন করা পিকআপ ভ্যানটি বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানের সজোর ধাক্কা লাগে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।আহত হন শিশুটির মা, বাবা, ভাই ও আত্মীয়-স্বজনসহ ৭ জন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মালবাহী পিকআপভ্যানটি থানায় এনে রাখা হয়েছে। আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত শিশুর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি
মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে Read more

চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুর Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

মা ইলিশ রক্ষায় অভিযান, নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলেকে কারাদণ্ড
মা ইলিশ রক্ষায় অভিযান, নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলেকে কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে Read more

‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন