২০১১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে ৫১তম ব্যাচের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ৩য় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা ছাত্রলীগের তৎকালীন চমেক শাখার নেতা-কর্মী। ওই মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে বিচারিক আদালতের দেওয়া রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ ও আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারি।   আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।আসামিরা হলেন- তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ-সাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহাফুজুর রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারী, দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান। ছাত্রদল চমেক শাখার তৎকালীন সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ দাবি করেছিলেন, আবিদ তাদের সক্রিয় কর্মী ছিল। আবিদসহ ছাত্রদল কর্মী ফয়সাল, নাজিম ও মাসুমকে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ। পরে আবিদ মারা যায়।এ ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে। একাডেমিক কাউন্সিলের সভা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ এবং ছাত্র সংসদ কার্যক্রম স্থগিত ও কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।স্বজনদের অভিযোগ, ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করায় তৎকালীন ছাত্রলীগ নেতারা কয়েক দফা পিটিয়েছিলেন আবিদকে। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় বোনের বাসায়। দুইদিন পর ২১ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবিদ। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মধ্যম বড়ইতলী গ্রামের মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে।এ ঘটনায় আবিদের মামা নেয়ামত উল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছাত্রলীগ ও ছাত্রসংসদের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে মামলার তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।বিচার শেষে ২০১৯ সালের ১০ জুলাই আবিদ হত্যা মামলার রায়ে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সব আসামিকে খালাস দেন। পরে বাদী নেয়ামত উল্লাহ হাইকোর্টে আবেদন করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। Read more

‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’
‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’

ফুটফুটে শিশু কাজী জয়দিয়া সারা (৭)। যশোর শহরের ষষ্টিতলা  এলাকার নব কিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন