মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, উপযুক্ত বন্ধু খুঁজে বের করতে পারলে সেই বন্ধু আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার কারণ হয়। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি বন্ধুত্বের যোগ্য? বন্ধু নির্বাচনে ভুল করলে দুনিয়া ও আখেরাতের সমূহ ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ইসলাম এ বিষয়ে দিয়েছে স্পষ্ট দিকনির্দেশনা।আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘ইমানদার পুরুষ এবং ইমানদার নারীরা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ মান্য করে চলে। তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে।’ (সুরা তাওবা: ৭১)। তাই বন্ধুত্ব হতে হবে ইমানের ভিত্তিতে।কোরআনে এসেছে, কেয়ামতের দিন মানুষ অনেককে বন্ধু বানানোর কারণে আফসোস করবে। আল্লাহ বলেন, ‘আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়ে বলবে, হায়, আমি যদি রাসুলের সাথে কোন পথ অবলম্বন করতাম! হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম! সে আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’ (সুরা ফুরকান: ২৭-২৯)আরেক আয়াতে বলা হয়েছে, মুত্তাকিরা ছাড়া দুনিয়ার অন্যান্য বন্ধুরা কেয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া।’ (সুরা যুখরুফ: ৬৭)এ আয়াত থেকে বোঝা যায়, মুত্তাকি বা নেককারদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে। অবিশ্বাসী, জালেম ও বদকারদের বন্ধুত্ব আখেরাতে টিকবে না, তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে, পরস্পরকে দোষারোপ করবে, নিজের দুরবস্থা বা খারাপ পরিণতির জন্য দায়ী করবে।আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকবে।’ আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, ‘এক ব্যক্তি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! এমন ব্যক্তি সম্পর্কে আপনি কী বলেন, যে কোনো দলের অন্তর্ভুক্ত না হয়েও তাদের ভালোবাসে?’ তিনি বললেন, ‘মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গী হবে।’ (সহিহ বুখারি: ৬১৬৯)আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়। তাই বন্ধু নির্বাচনে তোমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত।’ (সুনানে তিরমিজি: ২৩৭৮)তাহলে বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকা উচিত। শুধু মুমিন, মুত্তাকী ও আল্লাহভীরু মানুষকেই বন্ধু ও সঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত। যার মধ্যে তাকওয়া নেই, খোদাভীতি নেই, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়।অনেকে এটাকে হালকাভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবনে বন্ধুদের প্রভাব অবশ্যম্ভাবি। দুনিয়াবি ক্ষেত্রেও বন্ধুদের কারণে মানুষ লাভবান হয় বা ক্ষতির শিকার হয়। তাই আপনার বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আপনার জীবনে কী প্রভাব ফেলছে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশেরবিস্তারিত আসছে.....এফএস

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া Read more

আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০২ জুন) বেলা ৩টার দিকে Read more

বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা

সিস্টেম আপগ্রেড ও মান উন্নয়নের কাজের জন্য শুক্রবার গ্রামীণফোনে সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল Read more

নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন