ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠকে বসেছিল। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন হামলার সময় সেখানে সেনাবাহিনীর কোনো সদস্য ছিলেন না কেন? এ সময় একই প্রশ্ন করেন বিরোধী দলের অন্যান্য নেতারাও।তারা জিজ্ঞেস করেন যে বৈসারন তৃণভূমিতে ২৬ জন প্রাণ হারালেন ওই সময় সেনা সদস্যরা কোথায় ছিলেন। জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈসারন তৃণভূমিতে বার্ষিক অমরনাথ যাত্রার আগে সেনাদের পাঠানো হয়। যা জুন মাস থেকে শুরু হয়। ওই সময় সেখানে অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক রুট খোলা হয় এবং সেনাদের মোতায়েন করা হয়। সরকার আরও জানায়, অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা বৈসারন তৃণভূমিতে বিশ্রাম নিয়ে থাকেন। শুধুমাত্র ওই সময়টায় সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এই স্থান দিয়ে তীর্থযাত্রীরা অমরনাথ গুহা মন্দিরে যান।সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় টুরিস্ট অপারেটরগুলো গত ২০ এপ্রিল থেকেই সেখানে পর্যটকদের নেওয়া শুরু করেছিল। অমরনাথ যাত্রা শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকায় সেখানে কোনো সেনা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়নি।বৈঠকে উপস্থিত সরকারের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনও সরকারকে জানায়নি বৈসারন তৃণভূমিতে নির্দিষ্ট সময়ের আগেই পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। এ কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না।বৈঠকে বিরোধী দলগুলো প্রশ্ন করে ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে? কারণ তারা তো পানির প্রবাহ আটকাতে পারবে না। এ ধরনের অবকাঠামো এখনো সেখানে তৈরি করা হয়নি।জবাবে সরকার জানায়, এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকি ও কৌশলগত পদক্ষেপ ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আওতাধীন শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার সময় Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন