নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ আরও ৪ জন। মঙ্গলবার (১০ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫), খোদেজা (৩২)। এদের মধ্যে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গুরুতর আহত মৃত চান মিয়া ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  অন্যদিকে অভিযুক্তরা হলেন- মো. সিদ্দিক মিয়া (৪০), আমিন (১৭), মনির (২৬), সজিব (২৭), কালাম (৪০), সালাম (৩৬) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধনচাপুর গ্রামের সাইদুল ইসলামের বসতবাড়ির সামনে বাড়ির মেয়েরা দাঁড়িয়েছিল। এ সময় মেয়েদেরকে দেখে একই এলাকার আমিন, সজিব ও বাচ্চু মিয়া নামের বখাটেদের সাথে থাকা আরও কয়েকজন মেয়েদের দেখে গান গায় এবং উত্যক্ত করে। এ সময় ওই বাড়িতে থাকা লোকজন আমিন ও সজিবদেরকে বকাবকি করলে উত্যক্তকারীরা সেখান থেকে চলে যায়। এরপরই মো. সিদ্দিক মিয়া (৪০) সহ দশ থেকে পনেরো জনের একটি দল এসে সাইদুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজনকে কুপালে আনিছুর রহমানসহ একই পরিবারের পাঁচজন আহত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করে।  এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা

বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল Read more

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী
সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার Read more

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি
পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এক কৃষকলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। সেই কৃষকলীগ নেতার নাম সুকুমার রায়। উপজেলার সোনাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন