এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল না থাকলেও, বেলুন বিক্রির মাধ্যমে তার পরিবারে এসেছে স্বচ্ছলতা। বর্তমানে রাহুল, তার বাবা-মা, দুই ভাই এবং এক বোনসহ পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন। প্রতিদিন রাহুল প্রায় ১,৫০০ টাকার বেলুন বিক্রি করেন। তার সঙ্গে ৬০ থেকে ৭০টি বেলুন থাকে, এবং ৩০ থেকে ৫০টি বেলুন বিক্রি হয়। প্রতিটি বেলুন ৫০ টাকায় বিক্রি হয়। যা থেকে মাসে প্রায় ৪৫ হাজার টাকা আয় হয় রাহুলের।বর্তমানে রাহুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাটবাজারে বেলুন বিক্রি করছেন। রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে প্রতিদিনই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করেন। বিশেষ করে ঈদ এবং পুজার সময় বেলুন বিক্রি ভালো হয়।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে হাটশিরা বাজারে রাহুলকে বেলুন বিক্রি করতে দেখা যায়। তিনি বিভিন্ন আকৃতির এবং রঙ-বেরঙের বেলুন নিয়ে বাজারে বের হন। শিশুদের মধ্যে বেলুনের প্রতি প্রবল আগ্রহ থাকে, তাই অভিভাবকরা আনন্দ দিতে বেলুন কিনে দেন। রাহুলের বিক্রিত বেলুনের মধ্যে হাতি, ঘোড়া, জেব্রা, ডলফিন, কুমির, বিমান, পাখি, ফুল ও উড়োজাহাজসহ নানা প্রাণীর অবয়ব দেখা যায়।রাহুল বর্তমানে হোসেনপুরের একটি ভাড়া বাসায় থাকেন। তার দলে ১০ জন সদস্য রয়েছেন। তারা সকালে খালি বেলুন কিনে গ্যাস ভর্তি করে বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড় এবং স্কুল-কলেজের সামনে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করেন।হাটশিরা বাজারের মনিহারী ব্যবসায়ী সবুজ মল্লিক জানান, তার ছেলে বেলুন কিনতে চেয়েছিল, তাই তিনি উড়োজাহাজ আকৃতির বেলুন কিনে দেন। এতে তার ছেলে খুব খুশী হয়।রাহুল বলেন, বেলুন বিক্রি করেই আমার সংসার চলে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার বেলুন বিক্রি করে থাকি। এতে আমার ভালো আয় হচ্ছে। সংসারও চলছে বেশ ভালো।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো Read more

ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই Read more

ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং
ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ রবিবার পর্দা উঠছে ব্রিকস শীর্ষ সম্মেলনের। তবে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন