কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসসহ মোট ২১ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।জানা গেছে,  ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪১০ টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনে প্রতিযোগিতা করবেন ৫৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এবার আমরা গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কান, চোখ, মুখমণ্ডলসহ প্রয়োজনীয় চেক করা হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ৩০ মিনিট আগে হলে প্রবেশের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’তিনি আরও জানান, পরীক্ষার্থীরা ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ব্যাগ সঙ্গে আনা গেলেও তা কেন্দ্রে নির্ধারিত স্থানে জমা দিতে হবে। পরীক্ষার দিন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় Read more

ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট
ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট

সাধারণত প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘিরে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতেও বিভিন্ন Read more

বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ
বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নবাসীর স্বপ্ন ছিল সৈয়দ খালের উপর একটি স্থায়ী সেতু হবে। ৪৩ মিটার দৈর্ঘ্যের এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন