যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পাল্টায় সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানি শুল্কের পরিমাণ ৮৪ শতাংশে উন্নীত করেছে চীন। বুধবার (০৯ এপ্রিল) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন পণ্যের ওপর আরোপিত এ শুল্ক কার্যকর হবে আগামীকাল ১০ এপ্রিল থেকে।গত ২ এপ্রিল এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। চীনের ওপর ধার্য করা হয় ৩৪ শতাংশ শুল্ক।পাল্টা পদক্ষেপ হিসেবে তার পরের দিনই মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে বেইজিং। এতে ব্যাপক ক্ষুব্ধ হন ট্রাম্প এবং ৭ এপ্রিল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় বলেন, বেইজিং যদি মঙ্গলবার (৮) এপ্রিলের মধ্যে এই শুল্ক প্রত্যাহার না করে— তাহলে সব ধরনের চীনা পণ্যের ওপর রপ্তানি শুল্ক আরও ৫০ শতাংশ বাড়ানো হবে এবং আজ ৯ এপ্রিল বুধবার থেকে তা কার্যকর হবে।ট্রাম্পের এই ঘোষণার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রুশ সংবাদমাধ্যম আরটি। মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরটি-কে জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে বেইজিং বিচলিত নয় এবং যদি ট্রাম্প শুল্কের মাধ্যমে ‘অর্থনৈতিক উৎপীড়ন’ জারি রাখেন, তাহলে চীন পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত।বেইজিং ট্রাম্পের হুমকিতে সাড়া না দেওয়ায় আজ ৯ এপ্রিল থেকে চীনা পণ্যের ওপর কার্যকর হয়েছে বর্ধিত শুল্ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর মোট আরোপিত শুল্ক পৌঁছেছে ১০৪ শতাংশে।এর পাল্টায় ঠিক আজকের দিনেই মার্কিন পণ্যের ওপর রপ্তানি শুল্ক ৮৪ শতাংশে উন্নীত করল চীন।গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর; বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর— ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।৫ এপ্রিল থেকে বেসলাইন শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ধার্য করা হয়েছে, তা সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

৩১ অক্টোবর: নামাজের সময়সূচি
৩১ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩২ বাংলা, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন
২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন