জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।আজ রবিবার (২৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক রাশেদের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বাহানায় হাসপাতাল কর্মচারীদের রোগী থেকে টাকা হাতিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। যে কারণে গত ১০ মার্চ মারামারির ঘটনাও ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষে সেদিন চিকিৎসা বন্ধ থাকে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময়।অভিযোগ রয়েছে, ৫০০ টাকার ব্লাড ৫/৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। এছাড়া বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্টে আহতদের প্রতিবাদের কারণে হাসপাতালের কিছু স্টাফ ও দালালদের ঘুষ নেওয়া বন্ধ হয়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে হামলা হয়েছিল বলে জানা গেছে। সূত্র মতে, যে কোনো দুর্ঘটনা বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নিম্ন আয়ের মানুষের শেষ আশ্রয়স্থল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। রোগীদের মধ্যে বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় আহত। মানুষের ভিড় ঠেলে, টিকিট কেটে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে গলদঘর্ম হতে হয় রোগীদের, তারপরও মেলে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিতে লোকবল সংকটও রয়েছে। এক হাজার শয্যার এই হাসপাতালটিতে রোগী ভর্তির পরিমাণ ধারণের চেয়েও বেশি। এই সুযোগে বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মচারী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮

কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে মরণগ্রাসী ইয়াবা ও গুলির চালান উদ্ধার করেছে। এসময় Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’
ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে Read more

নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব
নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন